₹281.00 ₹330.00
শহরের আলো পৌঁছনোর আগের গ্রামবাংলা—যেখানে রাত মানেই রহস্য, ভয় আর লোকবিশ্বাস।
‘শ্মশানচাঁদের আলো’ / Shmashan Chander Alo – প্রিয়াঙ্কা চ্যাটার্জীর লেখা গ্রামবাংলার ভৌতিক গল্পসংকলন, প্রকাশিত একলব্য প্রকাশন থেকে।
Availability:
50SKU:
EKALAVYA_SHMASHANCHANDERALO001Categories:
HorrorThrillerTags:
Ekalavya Prakashanhorror short storiesPriyanka ChatterjeeShmashan Chander Alosupernatural storiesশহরের কোলাহল যখন গ্রাম ছুঁয়ে দেখেনি,
যখন কাজের তাড়া, মোবাইল ফোন আর বিদ্যুতের আলো – সবই ছিল দূরের কোনো গল্প,
ঠিক সেই সময়ের গ্রামবাংলাকে কেন্দ্র করেই রচিত ‘শ্মশানচাঁদের আলো’ / Shmashan Chander Alo।
নীরব পথঘাট, হাতে গোনা কিছু মানুষ, বিশ্বাস আর ভরসায় গড়ে ওঠা জীবন—
সন্ধ্যা যেন অকারণেই নেমে আসত তাড়াতাড়ি।
আকাশের গায়ে গাঢ় নীলের ছোঁয়া, চারপাশে অচেনা নীরবতা,
আর টিমটিমে হ্যারিকেনের হলদেটে আলোয় লম্বা হয়ে ওঠা গাছের ছায়া—
যার ভাষা বুঝতে না পেরে মানুষের মনে জন্ম নিত ভয়।
এই গল্পগুলো সেই সময়ের,
যখন রাত ছিল গভীর, নীরব ও কল্পনামাখা।
যখন অন্ধকারের বুকের ভিতরেই জন্ম নিত ভয়, বিস্ময় আর লোককথার দীর্ঘশ্বাস।
জ্যোৎস্নার আলো ছিল ম্রিয়মান, মায়াময় – কিন্তু কুয়াশায় ঢাকা।
‘শ্মশানচাঁদের আলো’ মূলত গ্রামবাংলার লোকবিশ্বাস, অজানা আশঙ্কা আর অতিপ্রাকৃত অনুভূতিকে কেন্দ্র করে লেখা এক অনন্য ভূতের গল্পসংকলন।
এই বইয়ে ভয় শুধু চমক নয়—ভয় এখানে ধীরে ধীরে গা ছমছম করে ওঠে,
মনস্তত্ত্ব আর পরিবেশের ভেতর দিয়ে পাঠককে টেনে নিয়ে যায় রহস্যের গভীরে।
লেখিকা প্রিয়াঙ্কা চ্যাটার্জী / Priyanka Chatterjee তাঁর সাবলীল ভাষা ও আবহ নির্মাণের দক্ষতায়
গ্রামবাংলার হারিয়ে যাওয়া রাতগুলোকে জীবন্ত করে তুলেছেন এই বইয়ে।
ভূতের গল্প ভালোবাসেন, কিন্তু শুধু হঠাৎ ভয় নয় –
গল্পের পরিবেশ, অনুভূতি আর স্মৃতির আবেশে ডুবে যেতে চান –
তাদের জন্য ‘শ্মশানচাঁদের আলো’ এক অনিবার্য পাঠ।
| Author Name | |
|---|---|
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | Ekalavya Prakashan |
| Publishing Year | 2026 |
Reviews
There are no reviews yet.