0
Call Us 24/7

Shop Details

HomeHistorical FictionPrafulla Bisad || Samapti Chattopadhyay || প্রফুল্ল বিষাদ || সমাপ্তি চট্টোপাধ্যায়
Sale!

Prafulla Bisad || Samapti Chattopadhyay || প্রফুল্ল বিষাদ || সমাপ্তি চট্টোপাধ্যায়

By: sahojpath

₹200.00 ₹250.00

‘প্রফুল্ল বিষাদ’ (Prafulla Bisad)  সমাপ্তি চট্টোপাধ্যায়ের লেখা একটি হৃদয়স্পর্শী বাংলা উপন্যাস। এই বইটিতে প্রফুল্লময়ী দেবীর জীবন, তাঁর পারিবারিক পরিবেশ, ব্রাহ্ম ও হিন্দু ধর্মীয় সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা এবং জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সদস্যা হয়ে ওঠার অনন্য গল্প তুলে ধরা হয়েছে। জীবনের সুখ-দুঃখ, সংগ্রাম ও অভিজ্ঞতার এক গভীর আখ্যান এই উপন্যাস।

প্রফুল্ল বিষাদ (Prafulla Bisad) এক নারীর গল্প। এক অতি সাধারণ নারী— বাবা, মা এবং দিদিদের ছায়ায় বেড়ে ওঠা এক আদুরে কন্যা। অথচ, বৈপরিত্য ছিল তাঁর জীবনের মূল সুর। ব্রাহ্ম এবং হিন্দু ধর্মের মধ্যে তিনি যেন এক সেতুর মতন বেড়ে উঠেছিলেন। হিন্দুদের আচার-ক্রিয়া, ব্রাহ্ম ধর্মের নিয়ম সবটাই তিনি ভক্তিভরে স্থান দিয়েছিলেন আপন হৃদয়ে ৷ জীবনের বাঁকে প্রফুল্লময়ী কখনো কোমল, কখনো কঠিন, কখনো দৃঢ়, কখনো নমনীয়। তিনি নিজে কখনো অনন্যা হয়ে ওঠার স্বপ্ন দেখেননি কিন্তু জীবনের গলিপথ বড়োই অদ্ভুত। নিয়তি এই সাধারণ কন্যাটিকে এনে ফেলেছিল কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্যা রূপে। শিক্ষায়, সঙ্গীতে, আচারে, সামাজিকতায় প্রফুল্লময়ী সাধারণ থেকে হয়ে উঠলেন অনন্যা। আদরের প্রফুল্লময়ী হয়ে উঠলেন জোড়াসাঁকোর ঠাকুরপরিবারের ন’বউঠান। জীবন জুড়ে দেখেছেন অসংখ্য আপনজনের মৃত্যু। গর্বিত হয়েছেন সন্তান-গর্বে, ভোগ, ত্যাগ, সম্মান, বঞ্চনা– সব মিলিয়ে এই বর্ণময় আখ্যান অকল্পনীয়। এই উপন্যাস প্রফুল্লময়ী দেবীর এই দীর্ঘ জীবনের যাত্রাপথের ধারা অন্বেষণের এক সাধারণ প্রয়াস।

Author Name

Binding

Hardcover

Product Language

Bengali

Publisher

The Cafe Table

Publishing Year

2026

Reviews

There are no reviews yet.

Be the first to review “Prafulla Bisad || Samapti Chattopadhyay || প্রফুল্ল বিষাদ || সমাপ্তি চট্টোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *