₹525.00 ₹700.00
Availability:
50মতি নন্দী: ব্যক্তি ও সাহিত্য মতি নন্দী আমার ছেলেবেলার বন্ধু। আমরা যদিও এক সঙ্গে স্কুলে বা কলেজে পড়িনি, উত্তর কলকাতার কাছাকাছি পাড়ায় থাকতাম। প্রতি রবিবার সকালে আমাদের বাড়ির বাইরের ঘরে অনেক বন্ধুবান্ধব আসতো, কেউ কেউ নতুন লেখা কবিতা বা গল্প পড়ে শোনাতো। আমরা সবাই তখন নতুন লেখক। একদিন আমাদের এক বন্ধু বললো যে, তাদের বাড়ির পাশেই একটি ছেলে থাকে, সে গল্প-টল্প লেখে, সে একদিন এই আড্ডায় আসতে চায়, তাকে কী নিয়ে আসা যাবে? আমি বললাম, নিয়ে এসো, দেখা যাক। প্রথমদিন তাকে লাজুক মনে হয়েছিল। আসলে তো লাজুক নয়, কম কথা বলে। সে মাথা নিচু করে ‘ছাদ’ নামে একটা ছোটগল্প গড়গড় করে পড়ে গেল। খুব একটা ভালো করে পড়তে পারে না, কিন্তু সে গল্প শুনে আমরা তাজ্জব। খুবই শক্তিশালী রচনা। মতি নন্দীকে মোটেই নতুন লেখক মনে হয় না। আমার মনে হলো, আমাদের সকলের চেয়ে মতি নন্দী অনেক ভালো লেখে। সেই থেকে বন্ধুত্ব হয়ে গেল তার সঙ্গে। মাঝারি ধরনের লম্বা, শ্যামলা গায়ের রং, সুশ্রী মুখ, গড়াপেটা চেহারা, দেখলেই বোঝা যায়, সে নিয়মিত খেলাধুলা করে। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন প্রভৃতি অনেক খেলাই সে ভালো জানে। আমি কিন্তু তেমন খেলাধুলা করিনি। বাচ্চা বয়েস থেকেই ছিলাম বইয়ের পোকা। দু’জনের স্বভাবে অনেক অমিল। তবু আমাদের বন্ধুত্ব হলো খুব গাঢ়। একসময় প্রায় প্রতি সন্ধেবেলাতেই আমরা মধ্য কলকাতা থেকে আড্ডা মেরে বাড়ি ফিরতাম একসঙ্গে। তারপর ……. সুনীল গঙ্গোপাধ্যায় Kishore Sahitya Samagra Vol 1
| Author Name | |
|---|---|
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | Deep Prakashan |
| Publishing Year | 2022 |
Reviews
There are no reviews yet.