₹160.00 ₹200.00
‘গভীর রাতের বন্ধু’ (Gobhir Rater Bondhu ) সেখার বসুর এক অনন্য অলৌকিক ও রহস্যঘেরা উপন্যাস। ইহকাল ও পরকালের অদ্ভুত মিশ্রণে তৈরি এই গল্পে আছে ভয়, রহস্য আর মানবিকতার এক অন্য রূপ।
Availability:
50SKU:
CAFETABLE_GOBHIRRATER001Category:
ThrillerTags:
Bhuter GalpoGovir Rater BondhuHorror StoriesThe Cafe TableThriller‘মরলেই বাঁচি’- হতাশাগ্রস্ত এক মানুষের মুখে ওই কথাটা শুনে তীব্র আপত্তি তুলেছিল গভীর রাতের ছায়ামূর্তি। বলেছিলঃ ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। ওই যে কথাটা চালু আছে না- স্বভাব যায় না ম’লে, খুব খাঁটি কথা। জুলুমবাজ, বদ লোকগুলো মরার পরে ভূতের রাজ্যে এসেও দল পাকায়, জুলুম চালাবার অভ্যাস ছাড়ে না। তাদের নিপীড়নের শিকার এই বক্তা-প্রেতাত্মাটি। তবে ভয়ংকর ওই অবস্থা সামাল দেওয়া গিয়েছিল বিচিত্র এক উপায়ে। এই ব্যাপারে তাকে সাহায্য করেছিল একজন মানুষ। সে কিন্তু অসাধারণ কেউ নয়, বরং ঠিক তার উলটো; পদে পদে মার-খাওয়া একজন। তবে এক জায়গায় তারা মিশে গিয়েছিল অদ্ভুত উপায়ে। মিশেছিল ইহকাল আর পরকাল। তারপরেই ঘটতে থাকে অত্যাশ্চর্য নানা ঘটনা। এই সব নিয়েই লেখা হয়েছে ‘গভীর রাতের বন্ধু’ ( Gobhir Rater Bondhu ) উপন্যাসটি। অন্য ছবি ‘ছায়ার সঙ্গে’ গল্পে। এখানে মাঝরাতে চলন্ত ট্রেনের কুপেতে সব ছাপিয়ে জমাট হয়ে উঠেছে একটুকরো ছায়া। পরিবেশ আগাগোড়া গা-ছমছমে। ‘ফাঁদ’ ও ‘রহস্যের গন্ধ হাওয়ায় ওড়ে’তে আর ধরনের রহস্য। সে রহস্যের সমাধান করেছে গোয়েন্দা কৌশিকের ম্যাজিক।
| Author Name | Sekhar Basu |
|---|---|
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | The Cafe Table |
| Publishing Year | 2026 |
Reviews
There are no reviews yet.