0
Call Us 24/7

Shop Details

HomeAction & AdventureBangalir Dusprapya Shikar Abhijan || ব্যাঙ্গালির দুষ্প্রাপ্য শিকার অভিযান
Sale!

Bangalir Dusprapya Shikar Abhijan || ব্যাঙ্গালির দুষ্প্রাপ্য শিকার অভিযান

By: sahojpath

₹412.00 ₹549.00

Availability:

Out Of Stock

Information:

SKU:

BOOK_FARM_BANGALIRDUSPRAPYA

Category:

শীতের দুপুরে আয়েশ করে বসেছিলেন বই পড়তে। তন্ময় হয়ে বই-জগতে ডুবে থাকতে থাকতে খেয়ালই ছিলনা ঘড়ির কাটা কতটা এগিয়ে গেছে। ঘোর কাটল ভয়ানক শ্বাপদ গর্জনে। চমকে উঠে নিজেকে আবিষ্কার করলেন ঘন অরণ্যে, ঠিক সামনেই নিঃশ্বাস ফেলেছে সোনালী–কালো ডোরাকাটা প্রাণীটা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, শিরদাঁড়ায় হিমেল স্রোত…
না না কোনও ফ্যান্টাসি গল্প নয়। আসলে ‘বাঙালির দুষ্প্রাপ্য শিকার অভিযান’ বইটি হাতে নইলে এমনতর অভিজ্ঞতা হতে বাধ্য। এগুলো যে গল্প নয়, সত্যি কাহিনী।
একটা সময় ছিল যখন সাহেবদের কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালিরাও শিকার করত। তাদের মধ্যে কেউ কেউ আবার দুর্দান্ত লিখতেনও। রোমহর্ষক সেই সব সত্যিকারের শিকার কাহিনীর দুরন্ত সংকলন এই বইটি। পাতায় পাতায় দুষ্প্রাপ্য সাদাকালো ফটোগ্রাফ। সঙ্গে বোনাস, ময়ূখ চৌধুরীর শিকার-চিত্র ও অলঙ্করণের সমাহার।
বইটিতে ভিন্ন স্বাদের নানা কাহিনী রয়েছে, যেগুলোকে ‘ইতিহাস’ বলাই ভালো। কেউ শিকার করেছেন অসহায় গ্রামবাসীকে বাঁচাবার জন্য, আবার কেউ সুলভ বাহবার লোভে। আজ সবই ইতিহাসের অঙ্গ। আজ থেকে একশ-দুশো বছর আগে অবিভক্ত বাংলা কেমন ছিল আর তখনকার সেই ‘শিকারি’ বাঙালিরাই বা কেমন ছিল তার আশ্চর্য চালচিত্র এই গ্রন্থে।
আছে আরও অনেক মনিমুক্তো, বিশদে আর গেলাম না। ঝকঝকে স্মার্ট এই বইটি সংগ্রহ করলেই দেখতে পাবেন। ভালো লাগবে এ আশা করাই যায়। এতএব পুস্তক-শিকারীগন, কালবিলম্ব না করে আজই বেরিয়ে পড়ুন অ্যাডভেঞ্চারে। দেরী করলে ফসকে যেতে পারে শিকার, থুড়ি ‘বাঙালির দুষ্প্রাপ্য শিকার অভিযান’! Bangalir Dusprapya Shikar Abhijan
Author Name

Biswadeb Gangopadhyay

Binding

Hardcover

Language

Bengali

Publisher

Book Farm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Bangalir Dusprapya Shikar Abhijan || ব্যাঙ্গালির দুষ্প্রাপ্য শিকার অভিযান”

Your email address will not be published. Required fields are marked *