₹155.00 ₹199.00
Availability:
50SKU:
LIPIGHAR_JODI_PREM_DILE_NA_PRANE001Categories:
Literature & FictionRomantic NovelShort Storiesযদি প্রেম দিলে না প্রাণে একটি ভালোবাসার বই, অর্থাৎ এই বইতে রয়েছে প্রেমের দশটি বড় গল্প। ভালোবাসা মানবজীবনের সর্বাপেক্ষা অকৃত্রিম এক অনুভূতি আর সেই ভালোবাসাই যখন আবর্তিত হয় নির্দিষ্ট দুই মানব মানবীর সম্পর্ক ঘিরে তখন তা সৃষ্টি করে হৃদয়ের এক অমোঘ অনুরণন যা চিরাচরিত ভাবে প্রবাহিত হয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই বইতে মূলত উঠে এসেছে মানব মানবীর সেই চিরাচরিত ভালোবাসারই নানা রং। কখনো সে রং প্রবাহিত হয়েছে মিলনাত্মক পরিণতির মোহনায়, আবার কখনো সে রং মিশে গেছে না পাবার এক অব্যক্ত বিরহ ব্যাথায়। কোন ক্ষেত্রে আবার ভালোবাসার গন্ধ মিশেছে পাওয়া না পাওয়ার চেনা হিসেবের উর্দ্ধে একেবারে অন্য কোন সমীকরণের খাতে। সব মিলিয়ে যদি প্রেম দিলে না প্রাণে এক এমন বই যার গল্পের চরিত্ররা বারবার ভালোবাসার ছবি এঁকেছে কখনো চেনা রং তুলির টানে তো কখনো একেবারে অচেনা কোন সূক্ষ আঁচড়ে। যারা ভালোবাসতে ভালোবাসেন, ভালোবাসার গল্প ভালোবাসেন তাদের জন্য এই বই নিঃসন্দেহে এক পশলা বৃষ্টির মত যা তপ্ত মনকে মুহূর্তে ভিজিয়ে দেবে এক স্নিগ্ধ, শীতল অনুভূতিতে।
| Author Name | Pallabi Sengupta |
|---|---|
| Binding | Hardcover |
| Language | Bengali |
| Publisher | Lipighar Publication |
| Publishing Year | 2024 |
Reviews
There are no reviews yet.