₹272.00 ₹340.00
‘পাঁচটি রহস্য উপন্যাস’ (Panchti Rahasya Upanyas) বইটি জনপ্রিয় লেখক অভীক সরকারের লেখা একটি রুদ্ধশ্বাস রহস্য উপন্যাস সংকলন। এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র প্রফেসর চিন্তাহরণ মুখার্জি, যিনি পেশায় সেলস ও মার্কেটিংয়ের অধ্যাপক হলেও তাঁর তীক্ষ্ণ বুদ্ধি ও যুক্তিশক্তির মাধ্যমে জটিল রহস্যের সমাধান করেন। সি আই ডি-র এডিজি-র অনুরোধে তিনি মাঝে মাঝে পুলিশের কঠিন কেস সমাধানে সাহায্য করেন। রহস্য, যুক্তি ও রসবোধে ভরপুর এই বইটি রহস্যপ্রেমী পাঠকদের জন্য এক অসাধারণ পাঠ্য।
Availability:
50প্রফেসর চিন্তাহরণ মুখার্জি কোনও প্রথাগত গোয়েন্দা নন। তিনি আসলে একজন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রফেসর। সি আই ডি’র এডিজি, যিনি ওঁর ভাগ্নেও বটে, তাঁর অনুরোধে আরক্ষা বাহিনীকে কিছু জটিল কেসে সামান্য সাহায্য করে থাকেন, এই মাত্র। আর এই সব কর্মকাণ্ডে তাঁর সহকর্মী হল নবীন পুলিশ অফিসার মনুজেন্দ্র বর্মণ। প্রফেসর সাহেবের ভাষায় ব্রাইট ইয়ং চ্যাপ।
প্রফেসর মুখার্জি বন্দুক চালাতে পারেন না, অপরাধীদের পেছনে ধাওয়া করতে পারেন না, সিগারেটের ছাই বা জুতোর ছাপ দেখে কারো ইতিহাস ভূগোল গড়গড় করে বলে দিতে পারেন না। তিনি শুধু একটি জিনিসই পারেন। বিভিন্ন সূত্র, তথ্য, বক্তব্য ইত্যাদি বিচার বিশ্লেষণের মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছতে। তাঁর পড়াশোনা অগাধ, মস্তিষ্কটি ক্ষুরধার, যুক্তিজাল অভ্রান্ত। তবে এই খাদ্যরসিক এবং সুরাপ্রেমী মানুষটির সবচেয়ে বড় গুণ তাঁর রসবোধ।
এ হেন তীক্ষ্ণবুদ্ধি এবং রসিক প্রফেসর সাহেবের পাঁচটি রুদ্ধশ্বাস রহস্য উপন্যাস এবার পাঠকের হাতে।
| Author Name | Avik Sarkar |
|---|---|
| Binding | Hardcover |
| Product Language | Bengali |
| Publisher | Patrabharati |
| Publishing Year | 2024 |
Reviews
There are no reviews yet.