কানাওলার ফাঁদ: নেকড়েমারি গ্রামের আকাশে-বাতাসে কীসের আতঙ্ক? কখনও ধানক্ষেতে, কখনও ডোবার জলে অদৃশ্য কারুর চলে বেড়ানোর আওয়াজ! কে সে? নেত্রপাণির বিভীষিকা: নেত্রপাণি তালুক থেকে উধাও হয়ে যাচ্ছে মেয়েমানুষ… পাঁচমারীর বনে আস্তানা গেড়েছে দু’জন কাপালিক… হচ্ছে ‘অগ্নিমন্থন সাধনা’… কী তাদের উদ্দেশ্য? চন্দ্রপিশাচ রহস্য: হিজলপোঁতা গ্রামে আবির্ভূত হলেন সৌম্যদর্শন, শ্বেতবর্ণ কেশধারী এক বৃদ্ধ সাধু… সঙ্গে এক রহস্যময় তাম্রলিপি… কী রহস্য লুকিয়ে আছে তাতে? রক্তগন্ধা রহস্য: একজন মানুষকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে কী বেছে নেবেন? রূপ? বর্ণ? নাকি গন্ধ? পুরাণে বর্ণিত সব ঘটনা কি নিছকই কল্পকাহিনী? সত্যি কি প্রাণ প্রতিষ্ঠা করা যায় নির্জীব বস্তুতে? হোগলামারির নরঘাতক: কাঁচা মাংস চিবিয়ে খায় মেয়েটি… তার প্রেমেই পড়ল হোগলামারির জমিদারবাড়ির ছেলে শিবা… শিবা কি জানতে পারবে সুলতার আসল পরিচয়? আপাই: সাদা ধোঁয়াটের মতো আকৃতি… লোমশ হাত-পা… সারা দেহের হাড়-মাংস সব ঝলসানো… চোখ দুটো কয়লার ভাঁটির মতো জ্বলছে… কে এই সাক্ষাৎ বিভীষিকা? কী চায় সে? যখন অপশক্তির হাতে জীবনীশক্তি পরাস্ত হতে আরম্ভ করে… অশরীরী অপদেবতার হিংস্র থাবা গ্রাস করতে থাকে একের পর এক গ্রাম, তালুক, শহর… অপারগ মানুষ অসহায়ভাবে অপেক্ষা করতে থাকে মৃত্যুর… ঠিক তখনই… কোনও না কোনও উপায়ে সেখানে আবির্ভূত হন… পিশাচের যম… অপশক্তির সাক্ষাৎ শমন… এক ব্রাহ্মণ… নাম কালীপদ মুখুজ্জে… নিবাস রায়দীঘড়া।
| Author Name | Soumik Dey |
|---|---|
| Binding | Paperback |
| Product Language | Bengali |
| Publisher | Biva Publication |
| Publishing Year | 2024 |
Reviews
There are no reviews yet.