0
Call Us 24/7

Shop Details

HomeMythological ThrillerRam – Ikshvaku Kultilak || Amish Tripathi || রাম – ইক্ষাকু কুলতিলক || আমিষ ত্রিপাঠি
Sale!

Ram – Ikshvaku Kultilak || Amish Tripathi || রাম – ইক্ষাকু কুলতিলক || আমিষ ত্রিপাঠি

By: sahojpath

₹319.00 ₹399.00

একজন নির্যাতিত ও বহিষ্কৃত রাজপুত্র। তিনি তার দেশকে ভালোবাসেন, এমনকি যখন তার দেশবাসী তাকে কষ্ট দেয়। তিনি আইনের পক্ষে একা দাঁড়িয়েছেন। তার ভাইদের দল, তার সীতা এবং তিনি বিশৃঙ্খলার অন্ধকারের বিরুদ্ধে।
রাম কি কলঙ্কের ঊর্ধ্বে উঠবে?

Availability:

50

রাম রাজ্য। এক আদর্শ দেশ।

কিন্তু প্রত্যেক আদর্শ চায় আহুতি। সে দিয়েছিল সেই আহুতি।

৩৪০০ খ্রিস্টপূর্বাব্দ, ভারতবর্ষ।

বিভাজিত, দুর্বল অযোধ্যা। এক ভয়ানক যুদ্ধের ফল। ক্ষয় ক্ষতির পরিমাণ অপরিমেয়। লঙ্কার রাক্ষসরাজ রাবণ পরাজিতের ওপর রাজনৈতিক শাসনের বদলে চাপিয়ে দিয়েছে বাণিজ্যিক নিয়ন্ত্রন। সম্পদ শোষিত হচ্ছে সাম্রাজ্য থেকে। সপ্ত সিন্ধর বাসিন্দারা তলিয়ে যাচ্ছে দারিদ্র্য, দুর্নীতি আর নিরাশার ঘূর্ণিপাকে। তাদের হাহাকারে ব্যাকুল প্রার্থনা এমন একজন নায়কের জন্য যে এই চোরাবালি থেকে মুক্ত করবে তাদের, দেখাবে নতুন দিশা।

কিন্তু তারা জানেনা সেই কাঙ্খিত ত্রাতা আছে তাদের মাঝেই। এমন একজন যাকে তারা চেনে। এক নির্যাতিত, বহিষ্কৃত রাজপুত্র। এমনই একজন যাকে তারা ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। দশরথপুত্র রাম। দেশবাসীর লাঞ্ছনা, নিগ্রহ তার দেশপ্রেমে চিড় ধরাতে পারেনি। ন্যায় প্রতিষ্ঠায় একক লড়াইয়েও সে প্রস্তুত। এ তার ভাইদের, স্ত্রী সীতা এবং তার নির্ভিক লড়াই, অরাজকতার অন্ধকারের বিরুদ্ধে। কলঙ্ক আর লাঞ্ছনার বোঝা ঝেড়ে ফেলে রাম কি উঠে দাঁড়াতে পারবে? সীতার প্রতি তার প্রেম পারবে কি সংগ্রামের শেষ পর্যন্ত তাকে প্রেরণা যোগাতে? যে তার শৈশবকে ছারখার করে দিয়েছে সেই রাক্ষসরাজ রাবণকে কি সে পারবে পরাভূত করতে? পারবে কি পরবর্তি বিষ্ণু নিয়তিকে বাস্তবায়িত করতে? Ram – Ikshvaku Kultilak

অমীশের নতুন ধারাবাহিক ‘রামচন্দ্র’-র সঙ্গে শুরু হোক আর এক ঐতিহাসিক যাত্রা।

Author Name

Binding

Paperback

Product Language

Bengali

Publisher

Eka

Reviews

There are no reviews yet.

Be the first to review “Ram – Ikshvaku Kultilak || Amish Tripathi || রাম – ইক্ষাকু কুলতিলক || আমিষ ত্রিপাঠি”

Your email address will not be published. Required fields are marked *